DSF NEWS
ঢাকাবৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আনদোলন
  4. আর্ন্তজাতিক
  5. উদ্ধার
  6. উদ্বোধন
  7. কৃষি
  8. খেলা ধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. টেক রিলেট
  12. দুর্ঘটনার খবর
  13. নারী ও শিশু
  14. নির্বাচন
  15. প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

DSF NEWS
news Dsf
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ডিএসএফ: এলাকার মানুষের আর্থ-সামাজিক জীবনমান উন্নয়নে ধারাবাহিক মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় উপজেলার বীরশ্রেষ্ঠ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধলই বাজারে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার নারী, শিশু ও বয়স্কসহ মোট ৫১৩ জন মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।